পদক নয়, সন্তানদের নিয়ে নিশ্চিন্তে বাঁচতে চাই: বাইকচালক শাহনাজ
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ফাইল ছবি
উবারের সেই নারী বাইক চালক শাহনাজ আক্তার পদক পাচ্ছেন। তাকে এ পদক দেবে ‘এ আর কিডস মিডিয়া’। শাহনাজ এ খবরটি জানতেন না। দেশের প্রথম নারীবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল উইমেনিউজ২৪ডটকম-এর পক্ষ থেকে এ বিষয়ে কথা হলে তিনি জানান, বিষয়টি তিনি জানেন না। পদক বা পুরস্কার নয়, এ মুহূর্তে সন্তানদের নিয়ে নিশ্চিন্তে বাঁচতে চান তিনি।
পদক পাওয়ার খবরটি শুনে শাহনাজ আক্তার উইমেনিউজ২৪ডটকম-কে বলেন, আমি আসলে পদক বা পুরস্কার পাওয়ার বিষয়টি আমি জানি না। এখনই আপনার কাছে শুনলাম।
ফোনে কথপোকথনে তিনি বলেন, পদক পেয়ে আমি খুশি হতে চাই না। আমি তখনই খুশি হবো যখন আমার সন্তানদের জন্য কিছু করতে পারবো, তাদের নিশ্চয়তা দিতে পারবো।
তিনি বলেন, আপানাদের সাংবাদিকদের সহায়তার জন্য আমি আমার চুরি যাওয়া বাইকটি দ্রুত ফিরে পেয়েছি। পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ সব সাংবাদিকে।
শাহনাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ। তার সময়ে উবার সার্ভিস দেশে চালু হওয়াতে আমি মটরবাইক চালিয়ে আয় করতে পারছি। আমার দুই মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছি।
তিনি বলেন, অনেক লড়াই করে অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে। দেশের অনেক মেয়ে এভাবে লড়াই করে বেঁচে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এসব মেয়েদের জন্য কিছু করেন তাহলে তারা জীবনে অনেক কিছু করতে পারবে।
শাহনাজ আক্তার বলেন, আমি বিশ্বাস করতে পারিনি যে আমার বেঁচে থাকার অবলম্বন বাইকটি আমি আবার ফিরে পাবো। সাংবাদিকরা চারদিক থেকে এভাবে আমার পাশে দাঁড়ানোতে আমি বাইকটি ফিরে পেয়েছি। আমি বাঁচতে চাই, আমার কন্যা দুটিকে ভালভাবে বাঁচিয়ে রাখতে চাই।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


