ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২১:৩৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

পদত্যাগ করলেন মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার সন্ধ্যার পর আনুষ্ঠানিক পদত্যাগ করে নগর ভবন থেকে বেরিয়ে যান তিনি। এদিন দিনভর নানা দাপ্তরিক কাজ করেন।

আইভীর পিএস আবুল হোসেন জানান, পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন তিনি।

তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে দ্বিতীয় দফায় গত ২০১৬ সালের ডিসেম্বরে নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন।

এর আগে ২০১১ সালের নির্বাচনে শামীম ওসমানকে পরাজিত করে বিজয়ী হন ডা. সেলিনা হায়াত আইভী।

এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।