ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৪৬:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

পদ্মা নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ১০ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউপির হাটখোলাপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার একদির পর এস.এস.সি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল।

সোমবার (০৯ মে) দুপুরে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে মনিকা খাতুন (১৬) নামের ঐ পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মনিকা উপজেলার মরিচা ইউপির হাটখোলাপাড়া গ্রামের মাহাবুল প্রামানিকের মেয়ে এবং জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থী ছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, রবিবার (০৮ মে) দুপুরে মনিকা ও আরও দুই বান্ধবী তাদের বাড়ি সংলগ্ন হাটখোলাপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে মনিকা ডুবে যায়। এসয় তার বান্ধবীরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। কিন্তু মনিকাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে খুলনা থেকে ডুবুরী দল এসে সোমবার দুপুরে মনিকার মরদেহ উদ্ধার করে।