ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৬:০২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

পদ্মার পর সেতুরও মৃত্যু, বেঁচে রইল স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ২৫ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুরে গত ১৮ জুলাই তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম নামে এক মা। ওই শিশুদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। জন্মের ছয়দিন পর গত শনিবার (২৩ জুলাই) ‘পদ্মা’ নামের শিশুটি মারা যায়।

এর একদিন পর রোববার (২৪ জুলাই) রাতে ‘সেতু’ নামের শিশুটিও মারা গেছে। পদ্মা ও সেতুর মৃত্যুর পর এখন মায়ের কোলে শুধুই ‘স্বপ্ন’। শিশুদের বাবা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টা ১৫ মিনিটে সেতু নামের শিশুটিও মারা গেছে। এর আগে গত শনিবার বিকেলে পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বেশ ভালো ছিলো। হঠাৎ আজ সেতুও মারা গেছে।

এর আগে তিন শিশুর বিষয়ে পরিবার থেকে জানানো হয়েছে, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। নবজাতকদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।