পপ তারকা ম্যাডোনা আইসিইউতে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১২ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
মার্কিন পপ তারকা ম্যাডোনা
মার্কিন পপ তারকা ম্যাডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাবারে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে মারাত্মক অসুস্থ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। এ কারণে তার সকল সফর স্থগিত করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী গায়িকার ম্যানেজার গাই ওসেরি জানিয়েছেন, গ্লোবাল পপস্টারের সংক্রমণ বেশ গুরুতর। তাকে কয়েকদিন আইসিইউতে থাকতে হতে পারে।
ম্যাডোনার ম্যানেজার জানান, গত ২৪ জুন শনিবার পপ তারকার গুরুতর এক জীবাণু সংক্রমণ হয়। পরে নিউ ইয়র্কের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন তিনি। আপাতত স্থিতিশীল আছেন গায়িকা। চিকিৎসার সাড়াও দিচ্ছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনো বেশ খানিকটা সময় লাগবে।
এদিকে শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আগামী ট্যুরও বাতিল করা হয়েছে ম্যাডোনার টিমের পক্ষ থেকে। তবে গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানোর আশ্বাস দিয়েছেন তার ম্যানেজার।
আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর-এ যাওয়ার কথা ছিল ম্যাডোনার। এসময়ে আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে ‘সেলিব্রেশন ট্যুর’ শেষ হওয়ার কথা। ট্যুরের প্রস্তুতিও শুরু করেছিলেন পপ তারকা। একাধিক ছবিও সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার। আপাতত হাসপাতালই তার ঠিকানা।
৬৪ বছর বয়সী এ গায়িকা অসুস্থ হওয়ার আগে ২০ জুন ইন্সটাগ্রামে লিখেছিলেন, ‘ঝড়ের আগে শান্ত’ (The Calm Before The Storm....)। সঙ্গীত সফরের কথা ভেবেই হয়তো একথা লিখেছিলেন তিনি। কিন্তু সেটা যে এভাবে বাস্তবায়িত হবে তা কারও অনুমানে ছিল না।
এ পপস্টার তার প্রথম অ্যালবামের গান ‘হলিডে’-এর মাধ্যমে প্রথমবার ‘সুপার হিট’ শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই সাফল্যের চার দশক (৪০ বছর) পূর্তি ‘গ্রেটেস্ট হিট ট্যুর’-এ শ্রোতাদের গান শুনিয়ে উদযাপন করছেন তিনি।
ম্যাডোনা ব্যক্তিজীবনে ছয় সন্তানের জননী। তিনি একাধারে সংগীতশিল্পী ও গীতিকার। বিভিন্ন সময় যুক্তরাজ্যে তার গাওয়া ৬৩টি গান শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। এর মধ্যে ১৩টি গান ছিল নম্বর ওয়ান সিঙ্গেল।
অভিষেকে একাধিক সিঙ্গেলসে সাফল্য পাওয়ার পর প্রথম অ্যালবাম ‘ম্যাডোনা’ প্রকাশ হয় ১৯৮৩ সালে। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এ তালিকায় আট নম্বর দখল করে এবং একই সঙ্গে ‘বর্ডারলাইন’ ও ‘লাকিস্টার’ গান দুটি সিঙ্গেলসের সেরা দশে জায়গা নেয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










