পপ সংগীতশিল্পী সিনিয়াড মারা গেছেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নব্বইয়ের দশকে সাড়া জাগানো পপ সংগীতশিল্পী সিনিয়াড ও’কনর মারা গেছেন। বুধবার রাতে ৫৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে কীভাবে সিনিয়াড মারা গেছেন তা এখনও জানা যায়নি। ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’খ্যাত শিল্পী সিনিয়াডের পরিবার একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে—আমাদের জন্য এটা অনেক বড় শোকের যে আমাদের ভালোবাসার সিনিয়াড আর নেই। তার পরিবার, বন্ধুরা গভীরভাবে শোকাহত। এটা আমাদের জন্য কঠিন সময়।
১৯৬৬ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সিনিয়াড ও’কনর। মাত্র ২১ বছর বয়সে ‘দ্য লায়ন অ্যান্ড দ্য কোবরা’ নামে অ্যালবাম বের করেন। এই অ্যালবামের গানগুলো যেন শ্রোতাদের ভালো লেগে গেল। দেশের মধ্যে তুমুল আলোচনায় চলেন এলেন এ তরুণী। একসময় দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সিনিয়াডকে পৌঁছে দেয় এসব গান।
১৯৮০ সালে যখন সেরা অ্যালবামের তালিকা প্রকাশ করা হয়, তখন ৪৬ নম্বরে এটি জায়গা করে নেয়। ক্যারিয়ারের সেই সাফল্যে কখনো ভাটা পড়েনি। একের পর এক গান করে গেছেন তিনি।
পরবর্তীতে সিনিয়াড তিন বছরের বিরতি দিয়ে ‘আই ডু নট ওয়ান্ট হোয়াট আই হ্যাভ নট গট’ অ্যালবাম প্রকাশ করেন। এটাও ভক্তদের কাছে তাকে আরো জনপ্রিয় করে তোলে এই সংগীতশিল্পীকে। সেই সময়ে সারা বিশ্বে ৭০ লাখ কপি অ্যালবাম বিক্রি হয়। এই অ্যালবামের ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’ গানটি সারা বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি সাড়া ফেলে। সেই গানটি ইউটিউবে ৪০ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। সূত্র : আইরিশ টাইমস
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










