পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মুসলিম বিশ্বের সঙ্গে উত্তেজনা প্রশমনে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস করেছে ইউরোপের দেশ ডেনমার্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে এ বিষয়ক একটি বিল পাস হয়।
নতুন আইনটি পাসের পর কেউ কোরআন পোড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজার পাশাপাশি জরিমানাও গুনতে হবে।
চলতি বছর ডেনমার্ক ও প্রতিবেশী সুইডেনে বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ডের তথ্য অনুযায়ী, গত জুলাই মাস থেকে তাদের দেশে কোরআন বা পতাকা পোড়ানোসহ ৫০০টির বেশি বিক্ষোভ হয়েছে।
এসব ঘটনায় মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়ে দেশ দুটি। এমনকি তাদের দেশে কোরআন পোড়ানো নিষিদ্ধের দাবি উঠে। এমন পরিস্থিতিতে কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস করল দেশটি।
বিলটি পাসের আগে ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। অপরদিকে বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।
আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেন, এই আইন মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে।
তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেন, এই বিলটি আইনে পরিণত হলেও খুব বেশি কঠোর হবে না। এই আইনে ধর্ম নিয়ে সমালোচনা সম্পূর্ণ অপরাধ বলে গণ্য নাও হতে পারে।
সূত্র : বিবিসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






