পরিত্যক্ত ভবনে নারীকে ধর্ষণের পর হত্যা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পরিত্যক্ত ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার পুরাতন ভবনের পরিত্যক্ত একটি রুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।
পুলিশের ধারণা, অজ্ঞাত কেউ ওই নারীকে (৪৮) ধর্ষণের পর পরনের শাড়ির আঁচল গলায় প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন। তিনি যুগান্তরকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় শাড়ির আঁচল প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে; যা গলায় আঘাতের চিহ্নও রয়েছে। কেউ তাকে ধর্ষণের পর অর্ধনগ্ন অবস্থায় খুন করে পালিয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা জানা যাবে।
নিহত নারীর মেয়ে (২৫) ও ছেলে (৩৫) জানান, তাদের মা আখাউড়া পৌরশহরের সড়কবাজারের কাঁচাবাজারের আড়তে পরিচ্ছন্নতার কাজ করতেন। মঙ্গলবার ভোরে তাকে বাসা থেকে ফোন করে কে বা কারা নিয়ে আসে। এরপর সারাদিন তাদের মা আর বাসায় ফিরে যাননি।
আখাউড়া পৌরসভার নিরাপত্তা কর্মী বাপ্পা দাস জানান, পৌরসভার পুরাতন ভবনের জানালার গ্রিল মেরামত করতে মাগরিবের আগমুহূর্তে আসা ওয়ার্কশপ মিস্ত্রির কাছে খবর পেয়ে স্যারকে বিষয়টি জানানো হয়।
ওয়ার্কশপ মিস্ত্রি হাক্কানী (৪৫) ও তার ছেলে শিপন (১৭) বলেন, কয়েকদিন আগে পৌর কর্তৃপক্ষ ওই পুরাতন ভবনে জানালার গ্রিল মেরামত করতে বলেন। বিকালে পৌরসভার ওই পরিত্যক্ত ভবনের রুমে লোহার গ্রিল নিয়ে প্রবেশ করতেই ওই নারীর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
আখাউড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী করে পৌর ভবনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার







