পরিবেশগত সূচকে বিশ্বে চতুর্থ নিকৃষ্ট বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চলতি বছরের পরিবেশগত পারফরমেন্স সূচক (ইপিআই) অনুযায়ী, বাংলাদেশ পরিবেশ দূষণ রোধে বিশ্বে চতুর্থ নিকৃষ্ট দেশ। ১৮০টি দেশের তালিকায় ১৭৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষা, বাস্তুতন্ত্রের প্রাণশক্তি বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করতে জাতিগত কর্মকাণ্ডের বিচার-বিশ্লেষণের মাধ্যমে এ তালিকা তৈরি করা হয়। বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ২৩.১।
এ বছর ভারত ১৮.৯ স্কোর নিয়ে সবচেয়ে খারাপ ১৮০তম অবস্থানে রয়েছে। এরপরেই যথাক্রমে ১৯.৪ স্কোর নিয়ে মায়ানমার এবং ২০.১ স্কোর নিয়ে ভিয়েতনাম অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান ২৪.৬ স্কোর নিয়ে তালিকায় ১৭৬তম স্থানে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ কম স্কোর করা দেশগুলোর মধ্যে রয়েছে সেসব দেশ, যারা টেকসই উন্নয়নের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে অথবা অভ্যন্তরীণ অস্থিরতা ও অন্যান্য সংকটের সঙ্গে লড়াই করছে।
অন্যদিকে, ২০২০ সাল থেকে শীর্ষস্থান ধরে রেখে বিশ্বের সবচেয়ে টেকসই দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ডেনমার্ক। দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রথম এবং বিশ্বে ৮১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। এছাড়া দক্ষিণ এশিয়ার শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে ভুটান (৮৫তম) ও মালদ্বীপ (১১৩তম)। এরপরে অবস্থান করছে শ্রীলঙ্কা (১৩২তম), নেপাল (১৬২তম), পাকিস্তান (১৭৬তম), বাংলাদেশ (১৭৭তম) এবং ভারত (১৮০তম)।
ইপিআই র্যাঙ্কিং হলো যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকদের টেকসই সূচকগুলোতে জাতীয় ফলাফলের ভিত্তিতে করা দ্বিবার্ষিক প্রতিবেদন।
১১টি ইস্যুতে ৪০টি কর্মক্ষমতা সূচক ব্যবহার করে ইপিআই জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের জীবনীশক্তির ওপর মূল্যায়ন করে ১৮০টি দেশকে তালিকাবদ্ধ করে।
জলবায়ু নীতি (১৭১), স্বাস্থ্য (১৬৬), বায়ুর গুণগত মান (১৭৩) এবং বর্জ্য ব্যবস্থাপনার (১৬০) মতো গুরুত্বপূর্ণ বিভাগে বাংলাদেশ খারাপ পারফরমেন্স করেছে। তবে দেশটি মৎস্যসম্পদ (২০), প্রজাতির বাসস্থান সূচক (৩৮), এবং কীটনাশক (৭২) বিশ্বব্যাপী গড় থেকে ভালো পারফর্ম করেছে। যদিও এগুলো ইপিআই স্কোরের পাশাপাশি র্যাঙ্কিং নির্ধারণে কম গুরুত্বপূর্ণ।
সর্বশেষ ইপিআই র্যাঙ্কিং প্রথমবারের মতো রিসাইক্লিং হার এবং সমুদ্রের প্লাস্টিক দূষণ সূচক প্রবর্তন করেছে, যেখানে বাংলাদেশ যথাক্রমে ১৫.৭০ এবং ১৪.৬০ স্কোর পেয়েছে।
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









