পরীক্ষার হলে হঠাৎ শ্বাসকষ্ট, ১২ ছাত্রী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
পরীক্ষার হলে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চার দিনে ১২ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অস্বাভাবিক গরমে শরীরে লবনের ঘাটতি দেখা দেওয়ায় অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামারখালী কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক জলিলুর রহমান আখন্দ। তিনি জানান, চার দিন ধরে ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটছে। এর মধ্যে আজ (সোমবার) ৭ জন ছাত্রী, গতকাল (রোববার) একজন, গত শনিবার ৩ জন এবং গত বৃহস্পতিবার একজন ছাত্রী পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েন। এরা নবম ও দশম শ্রেণির ছাত্রী।
তিনি জানান, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। আর যারা অসুস্থ হচ্ছেন তারা সবাই বিকেলের শিফটের পরীক্ষার্থী। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের প্রথম উপসর্গ শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমি শিক্ষার্থীদের সাথে বরিশালে এসেছি। দায়িত্বরত চিকিৎসক জহিরুল ইসলাম জানিয়েছেন, গরমে ছাত্রীদের শরীরের লবনের মাত্রার ঘাটতি দেখা দেওয়ায় শ্বাসকষ্টসহ অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে চিকিৎসাধীন ছাত্রীরা ভালো আছে।
জলিলুর রহমান বলেন, একই ক্লাসে ছাত্ররাও পরীক্ষা দেয় কিন্তু শুধু ছাত্রীরা অসুস্থ হচ্ছে। পরীক্ষার হলে ফ্যানও রয়েছে। তারপরও অতিরিক্ত গরম হওয়ায় এই ঘটনা ঘটছে বলে মনে হয়। যেহেতু পরীক্ষার ভবনটি টিনশেড এ কারণে অত্যাধিক গরম লাগে।
তবে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন, এই কয়দিনে কমপক্ষে পঞ্চাশজন ছাত্রী পরীক্ষার হলে গিয়ে শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরীক্ষা গ্রহণের ওই ঘরটি আতঙ্কের সৃষ্টি করেছে শিক্ষার্থীদের মধ্যে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











