পরীমনিকে পূর্ণ সমর্থন জানালেন নচিকেতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
দীর্ঘ ২৭ দিন কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে বনানীর নিজ বাসায় অবস্থান করছেন তিনি। পরীর মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গান শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। এর শিরোনাম ‘এত সাহস কার’। আর ক্যাপশনে তিনি লিখেছেন- নিজের উপর বিশ্বাস রাখুন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার কাছ নচিকেতা দাবি করেন, ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রাখেন। তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। যা খুব সহজ নয়। যা করছেন বেশ করছেন তিনি।
ঢাকা বোট ক্লাব বিতর্কের পর মাদক মামলায় ২৭ দিনের কারাবাসে মানসিকভাবে বিধ্বস্ত পরীমনি। তবুও তিনি লড়ছেন। তার সেই লড়াইয়ের নেপথ্য শক্তি, দাদু শামসুল হক গাজির লেখা একটি চিঠি এবং নচিকেতার গান। যে গানে শিল্পী বলেছেন, ‘তোমার মন খারাপের কারণটা কে, এত সাহস কার?.... তাকে আকাশ থেকে এই মাটিতে নামানো দরকার।’
ইতিমধ্যেই পরীমনির এই পোস্ট দেখেছেন হাজার হাজার নেটিজেন। এ প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘আমি জানি পরীমনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি ওর অনুপ্রেরণা জেনে ভালো লাগছে। সবার বোঝা উচিত, অভিনেত্রীরও “না” বলার অধিকার আছে। সেই “না” উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে। এটা ওর দোষ নয়, সমাজের দোষ।
একই সঙ্গে তিনি দুষেছেন গণমাধ্যমকেও। নচিকেতার অভিযোগ, সমাজের মতোই এক চক্ষু সংবাদমাধ্যমও। কেচ্ছার গন্ধ পেয়ে নড়ে বসেছে। অভিনেত্রীর হয়ে ক’জন মুখ খুলছে? নচিকেতার আরও আক্ষেপ, সমাজের এই ধারা সব জায়গাতেই সমান। শুধু বাংলাদেশ নয়, ভারতের ছবিও এক। নইলে নুসরত জাহানকে নিয়ে এত বিতর্ক তৈরি হত না।
নচিকেতা উদাহরণ দেন ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মালা সিন্হার। বলেন, ‘সেই সময় ওকে শুনতে হয়েছিল, ওর যাবতীয় উপার্জন নাকি বেশ্যাবৃত্তি করে হয়েছে। সমাজ বরাবর নিজের জোরে উপরে উঠতে থাকা নারীদের গায়ে কালি মাখিয়ে তাদের নীচে নামিয়েছে।’
পরীমনিকে নচিকেতা চক্রবর্তী খোলা বার্তায় আরও জানান, ‘আপনাকে পূর্ণ সমর্থন জানাই। সব সময় পাশে আছি।’
এদিকে, গতকাল সোমবার ফেসবুকের এক পোস্টে পরীমনি লিখেছেন, ‘দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।’
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










