পরীমনিকে যৌন হেনস্তা: অবশেষে নিন্দা জানাল শিল্পী সমিত
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নানা সমালোচনা ও বিতর্কের পর অবশেষে পরীমনিকে যৌন হেনস্তা ও হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা জানাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার মধ্য রাতে সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এ বিষয়ে ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে এবং কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমনিকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে।
এর আগে গত ১৩ জুন নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি অভিযোগ করেন, মারধর ও যৌন হেনস্তার শিকার পর হওয়ার তিনি ঘটনাটি শিল্পী সমিতির নেতা জায়েদ খানকে জানান। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। তাকে কোনো সহায়তা দেয়নি শিল্পী সমিতি।
এর ব্যাপারে সোমবার রাতে জায়েদ খান জানান, ‘পরীমনিকে আমরা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। স্থানীয় থানায় নিয়ে যেতেও চেয়েছিলাম। কিন্তু ও ধৈর্য্য ধরেনি, থানায় যেতেও রাজি হয়নি। উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। ওকে আমরা সমিতিতে লিখিত অভিযোগ দিতে বলেছিলাম। ও সেটাও দেয়নি। তাহলে শিল্পী সমিতি কীভাবে ওকে সহায়তা করবে?’
গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও ধর্ষণচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। চারদিন পর রবিবার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন নায়িকা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন এবং তার প্রাণের সংশয় রয়েছে বলে উল্লেখ করেন। অভিযোগে তিনি নাসির ইউ মাহমুদ ও অমি নামে দুই ব্যবসায়ীর নাম উল্লেখ করেন।
এরপর সোমবার সকালে পরীমনি মিরপুরের রূপনগর থানায় লিখিত অভিযোগ করেন। তবে ঘটনাটি সাভার থানাধীন হওয়ায় অভিযোগটি সেখানে পাঠানো হয়। এরপর বেলা ১১টার দিকে সাভার মডেল থানায় হাজির হয়ে নাসির ইউ মাহমুদ ও অমিসহ আরও অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন পরীমনি। দুপুর নাগাদ নাসির ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি। এসময় তাদের সংগ্রহে থাকা বিদেশি মাদক উদ্ধার করা হয়।
-জেডসি
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ










