পরীমনির প্রেম-বিয়ে-রিমান্ড, মুখ খুললেন তসলিমা নাসরিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার
পরীমনি ও তসলিমা নাসরিন। ফাইল ছবি।
সম্প্রতি গ্রেফতার হওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের বিতর্কিত- নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশ রিমান্ডে নিয়ে পরীমনিকে শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমনিকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই তিনি। পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, ‘পরীমনি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে সে বাধ্য হলো। কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমণি ঠিক নিয়েছিল।’
তিনি আরো লেখেন, ‘এক পরিচালক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল তাকে, পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়। শেষ পর্যন্ত বাধ্য হলো ছাড়তে। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল। অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমনি সরে আসে। পরী মেয়ে, তার ওপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে!’
ফেসবুকে তসলিমা নাসরিন বলেন, ‘এই যে তাকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়। রিমান্ডে নিয়ে পরীমনিকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো?’
উল্লেখ্য, গত ৪ আগস্ট সন্ধ্যায় বিপুল মাদকসহ পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা হয়। সেই মামলায় প্রথমে নায়িকাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। সেই মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তাকে আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেই রিমান্ড শেষে শুক্রবার আদালতে তোলা হয়েছে তাকে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










