ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৬:১৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পর্যায়ক্রমে ঈদের ছুটি শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই। এ উপলক্ষে মাদ্রাসার ছুটি শুরু হয়েছে শনিবার থেকে। রোববার (৩ জুলাই) থেকে শুরু হবে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি। অপর দিকে সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে আগামী সোমবার (৪ জুলাই)।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা, সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

শনিবার থেকে শুরু হওয়া মাদ্রাসার ঈদের ছুটি শেষ হবে আগামী ১৪ জুলাই। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই (শনিবার) থেকে মাদ্রাসার ক্লাস শুরু হবে।

অপরদিকে, রোববার (৩ জুলাই) থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। মাধ্যমিক স্কুলগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৫দিন বন্ধ থাকবে।

এদিকে, সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুসারে, এ প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি সোমবার (৪ জুলাই) শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।