ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

পল্লীগীতি সম্রাট আবদুল আলীমের স্ত্রীর ইন্তেকাল

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পল্লী গানের সম্রাট আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে রাজধানীর বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবদুল আলীমের মেয়ে সংগীতশিল্পী নূরজাহান আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার মা জমিলা আলীম গতকাল রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তাকে খিলগাঁওয়ে জানাজা শেষে মরহুমার গ্রামের বাড়ি নবাবগঞ্জের দোহারে দাফন করা হবে।

মায়ের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে নুরজাহান আলীম জানান, আমার মা জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। গত জুনের মাঝামাঝি ব্রেইন স্ট্রোক করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিংবদন্তি শিল্পী আবদুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান। এর মধ্যে তিন সন্তান জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীতশিল্পী।

-জেডসি