পশ্চিমবঙ্গে এগিয়ে মমতা, পিছিয়ে বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে শুরু হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। দেশটির নতুন সরকার গঠন করবে কে তা ভোট গণনা শেষে আজই জানা যাবে।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ভালোই লড়াই করছে বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোট। তবে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সাথে।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, বাংলায় তৃণমূল এগিয়ে রয়েছে ২৯ আসনে। বিজেপির এখনও অবধি প্রাপ্ত আসন ১০ এবং কংগ্রেস পেয়েছে ২টি। রাজ্যটিতে সিপিএম-এর মহম্মদ সেলিম এগিয়ে থাকলেও, বর্তমানে তৃণমূলের আবু তাহের খানের প্রাপ্ত ভোটের থেকে তিনি কিছুটা পিছিয়ে রয়েছেন।
গত শনিবার লোকসভা নির্বাচনের শেষ বা সপ্তম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয় পশ্চিমবঙ্গে। এ রাজ্যের ৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে ৭ দফায়।
এই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য মোট ৫৫টি কেন্দ্রে গণনা চলছে। এর মধ্যে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে শহরের মোট আটটি গণনাকেন্দ্রে। পশ্চিমবঙ্গের এই ৪২ আসনের ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে শাসকদল তৃণমূল জিতেছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি। সিপিএম একটি আসনও পায়নি। কংগ্রেস পেয়েছিল ২টি আসন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






