পশ্চিমবঙ্গে তৃণমূলের তারকাদের জয়জয়কার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
ভারতের লোকসভা নির্বাচনের শুরু থেকেই লাইমলাইটে ছিলেন টিভির জনপ্রিয় তারকারা। ভোট গণনাতেও এগিয়ে আছেন পশ্চিমবঙ্গের তৃণমূল তিন হেভিওয়েট তারকা প্রার্থী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও দেব ওরফে দীপক অধিকারী।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় নির্বাচন কমিশনের প্রাথমিক গণনায়, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩৩৯ আসনে এগিয়ে বর্তমান ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৯১ আসনে। অন্যান্য দলগুলোর অবস্থান ১১২। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখনও শক্ত অবস্থান তৃণমূল কংগ্রেসের।
টাইমস অব ইন্ডিয়ার সর্বশেষ খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে এক লাখ ৭৬ হাজার ৮৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। তার থেকে প্রায় ৭০ হাজার ভোট কম পেয়েছেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা।
বসিরহাটে ৫৪ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের নুসরাত। অন্যদিকে ৩৯ হাজার ১৯১টি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বিজেপির সায়ান্তানু বসু।
এদিকে শুরুতে কিছুটা হলেও কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের থেকে পিছিয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। তবে সর্বশেষ এই মুহূর্তের খবর অনুযায়ী, প্রায় এক হাজার ভোটে এগিয়ে আসনটি দখলে নেন দেব৷
১৭তম লোকসভার ২৯টি প্রদেশের ৫৪২টি আসনের সাত ধাপের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। এবার প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন। ১৪টি বুথফেরত জরিপের মধ্যে ১২টিই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







