পশ্চিমবঙ্গে বাঘদের জন্য তৈরি হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গে সুন্দরবনের বাঘদের জন্য নির্মাণ করা হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি এলাকার বাঘ পুনর্বাসন কেন্দ্রে এ হাসপাতালটি তৈরি হচ্ছে।
‘ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি’র তত্ত্বাবধানে হাসপাতালটি তৈরির কাজ হচ্ছে বলে ভারতের বন দপ্তর সূত্রে জানা গেছে। বাঘ পুনর্বাসন কেন্দ্রে হাসপাতালটি তৈরি করা হলেও এখানে যাতে সব রকমের পশুকে চিকিৎসা দেওয়া যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতালের মূল ভবন তৈরি করা হলেও এখনো সেখানে বহু প্রযুক্তির সংযোজন বাকি রয়েছে বলে জানা গেছে। বাঘ সহ বিভিন্ন পশুপাখির চিকিৎসার জন্য অত্যাধুনিক সরঞ্জাম রাখা হবে এই সুপার স্পেশালিটি হাসপাতালে। পশুপাখিদের অস্ত্রোপচারের জন্য তৈরি হবে পৃথক অপারেশন থিয়েটার। ‘টাইগার রেফারেল সুপার স্পেশালিটি হসপিটাল’ নাম দেওয়া হয়েছে এই অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্রের।
ভারতের বন দপ্তর সূত্রে খবর, হাসপাতাল চালু করার জন্য চিকিৎসার যেসব সরঞ্জাম প্রয়োজন হবে, তার তালিকা সরকারের কাছে আগেই পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে এক্সরে, ইসিজি, ইউএসজির মেশিন, অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ আরও অত্যাধুনিক চিকিৎসায় ব্যবহারযোগ্য প্রযুক্তির জিনিস। চলতি বছরের শেষের দিকে হাসপাতালটি উদ্বোধন করার লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
সুন্দরবনের বাঘ, কুমির ছাড়াও যাতে অন্য বন্য প্রাণীদের চিকিৎসা করা যায়, সেই ভাবনা মাথায় রেখেই এই সুপার স্পেশালিটি হাসপাতালটি তৈরির পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের যেকোনো প্রান্ত থেকে আগত জীবজন্তুকে এখানে চিকিৎসা দেওয়ার জন্য যাতে ভর্তি করানো যায়, সেই ব্যবস্থাও রাখা হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে সুন্দরবনের এই পুনর্বাসন কেন্দ্রে তিনটি বাঘ ও ১১টি কুমির রয়েছে। সেগুলোর চিকিৎসার ব্যবস্থা এখানেই রয়েছে। অত্যাধুনিক চিকিৎসার জন্য এই হাসপাতালে একটি বিশেষ ধরনের ‘হাইড্রোলিক টেবিল’ আনার পরিকল্পনা রয়েছে। টেবিলটি সহজে ওঠানামা করবে। যাতে যেকোনো আয়তনের প্রাণীকে সেখানে শুইয়ে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়। বাইরে থেকে চিকিৎসার জন্য প্রাণীদের এই হাসপাতালে আনতে একটি বিশেষ ধরনের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, হাসপাতালের জন্য চারজন চিকিৎসক এবং একজন অস্ত্রোপচারের চিকিৎসক থাকবেন। প্যাথোলজিস্ট, ফার্মাসিস্টসহ অন্য জরুরি পদেও নিয়োগ দেওয়া হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






