পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে কলি রানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৯ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
পা দিয়ে লিখে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধী কলি রানী। পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম অনুযায়ী সব সুবিধা পাচ্ছে কলি রানী। পঞ্চম শ্রেণিতে পা দিয়ে লিখে ‘এ’ গ্রেড পেয়েছিল কলি। এবারও সে ভালো ফল করবে বলে আশা তাদের।
কলি যখন তৃতীয় শ্রেণির ছাত্রী, তখন তার পিতা মনোরঞ্জন রায় মারা যান। মায়ের সহযোগিতা আর প্রতিবন্ধকতাকে জয় করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে স্বপ্নপূরণের আশায়।
কলি উপজেলার গদাই গ্রামের ঝুপালী রানীর মেয়ে। সে এবার কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞানবিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। শুধু তাই নয়, পা দিয়ে চালাতে পারে কম্পিউটার ও মোবাইল ফোন। চিকিৎসক হয়ে সেবা করতে চায় কলি। তার মায়েরও একই স্বপ্ন। এ জন্য সব প্রতিবন্ধকতাকে জয় করতে চায় সে।
ঝুপালী রানী জানান, জন্ম থেকেই তার মেয়ের হাতের আঙুল নেই। হাত বাঁকা ও ছোট। তাই হাত দিয়ে কলম ধরতে পারে না। মেয়ের অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল দিয়ে ডান পা দিয়ে লেখা শুরু করে। এভাবে দ্রুতগতিতে লেখার কৌশল আয়ত্ব করে সে।
বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক জানান, কলি কখনো ক্লাস ফাঁকি দেয়নি। নিয়মিত ক্লাস করেছে। ছাত্রী হিসেবে সে বেশ ভালো। আশা করি এবারও সে ভালো করবে।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীত দাস বলেন, এবার উপজেলার কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী হিসেবে কলি রানীর পরীক্ষা শিক্ষাবোর্ডের নির্দেশনা মেনে নেয়া হচ্ছে। তার পরীক্ষার প্রতিটি খাতা আলাদা করে বোর্ডে পাঠানো হচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











