ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ৪:৩৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

পৃথক পাঁচটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট। ঢাকার ৩টি এবং নড়াইল ও কুমিল্লায় করা একটি করে মামলায় এ জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার তিনটি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন।

অপরদিকে কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা।