ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৬:৫৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

অং সাং সুচি

অং সাং সুচি

মিয়ানমারে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সাং সুচিকে পাঁচ ফৌজদারি মামলায় ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরো ১৪টি মামলা রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
বুদ্ধিস্ট লেন্ট ডে উপলক্ষে সাত হাজারেরও বেশি বন্দীকে ক্ষমা করার অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়েছে।
সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যান সুচি কে ক্ষমা করেন।
সুচি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। বেশ কিছু অভিযোগের কারনে তার ৩৩ বছরের কারাদন্ড হয়েছে।
আইনী সূত্রে বলা হয়েছে, পাঁচটি মামলায় তাকে ক্ষমা করা হলেও আরো ১৪টি মামলা তার রিরুদ্ধে রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।
উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি সংঘাতপূর্ণ হয়ে ওঠে। এর ফলে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।