পাক ক্রিকেটারকে বিয়ের গুঞ্জন, যা বললেন তামান্না
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ৬ মে ২০২০ বুধবার
পাক ক্রিকেটারকে বিয়ের গুঞ্জন, যা বললেন তামান্না
পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রাজ্জাককে বিয়ে করছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া-এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। গয়নার দোকানে এই দুই তারকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এমন গুঞ্জন ওঠে। সম্প্রতি এ বিষয়েই মুখ খুলেছেন এই অভিনেত্রী।
তামান্না স্পষ্ট জানান, আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বন্ধুত্ব মানেই যে তাকে বিয়ে করতে হবে, এমন কোনো বিষয়ও নেই।
যে ছবিকে ঘিরে তার সঙ্গে পাক ক্রিকেটারের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে, তা দুবাইতে থাকাকালীন তোলা বলেও দাবি করেছেন ‘বাহুবলী’ তারকা।
টাইমস অব ইন্ডিয়া, এবিপিলাইভসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে দুবাইয়ে একটি গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া। সেখানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাদের বিয়ের গুঞ্জন ওঠে।
এ প্রসঙ্গে তামান্নার দাবি, দুবাইয়ের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সেখানেই তার সঙ্গে আব্দুর রাজ্জাকের দেখা হয়। এরপরই তাদের বিয়ে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।
বিয়ের গুঞ্জনকে অহেতুক দাবি করে এই মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানান ‘বাহুবলী’ অভিনেত্রী।
বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তামান্না ভাটিয়া। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় কাজের ভিডিও, রান্নার ভিডিও, পুরোনো ছবি পোস্ট করে সময় কাটাচ্ছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় এই তারকা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








