পাকিস্তানকে ফের হারিয়ে সিরিজ টাইগ্রেসদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নারী টি-টোয়েন্টিতে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ দ্বিতীয় ম্যাচে ২০ রানের জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১০০ রান করে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী রবিবার।
বাংলাদেশের ব্যাটারদের সবাই আজ পেয়েছিলেন ভালো শুরু। কিন্তু কেউই কাজে লাগাতে পারেননি সেটা। ব্যাটিংয়ে নামা সবার টুকটাক অবদানে একশ পার করে বাংলাদেশ।
স্বাগতিকদের প্রথম ৬ ব্যাটারই দুই অংক স্পর্শ করেন। কিন্তু ত্রিশ করতে পারেননি তাদের কেউ। সর্বোচ্চ ২৭ রান এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। একটি করে ছক্কা-চারে সাজানো তার ২২ বলের অপরাজিত ইনিংস।
দুই ওপেনার শামীমা সুলতানা ১৮ ও মুর্শিদা খাতুন করেন ২০। অধিনায়ক জ্যোতি করেন ১৯ বলে ১০। রিতু মনির ব্যাট থেকে আসে ২ চারে ১৯ রান।
জবাব দিতে নামা পাকিস্তান শিবিরে তৃতীয় বলেই ছোবল দেন মারুফা আক্তার। এই পেসার শূন্য রানে বোল্ড করে দেন নাটালিয়া পারভেজকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
সফরকারীদের টানেন বিসমাহ মারুফ। দলের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন তিনি। পাকিস্তানের প্রথম ৬ ব্যাটারের পাঁচজনই যেতে পারেননি দুই অংকে। শেষ দিকে ইরাম জাভেদ ১৫ ও উম্মে-ই-হানি অপরাজি ১৪ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। একটি করে প্রাপ্তি মারুফা ও ফাহিমা খাতুনের।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






