ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৯:৩৭:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

পাকিস্তানে টিকটকার সানাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৩ জুন ২০২৫ মঙ্গলবার

টিকটকার সানা ইউসুফ।  ছবি: সংগৃহীত

টিকটকার সানা ইউসুফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানে জনপ্রিয় এক টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৭ বছর বয়সী ওই টিকটকারের নাম সানা ইউসুফ। সোমবার (২ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানায় এই ঘটনা ঘটেছে।
 
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চিত্রালের বাসিন্দা সানা ইউসুফকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুম্বল থানার পুলিশ জানায়, সানাকে তার নিজ বাড়ির ভেতরেই কে বা কারা খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী বাড়ির ভেতরে ঢুকে সানাকে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে।

সানা ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এরই মধ্যে এ হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হত্যাকারী সানার বাড়িতে অতিথি সেজে প্রবেশ করেছিলেন।