পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর এবং দুই দফা তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শামশাদ আখতার মারা গেছেন। ৭১ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।
মৃত্যুর আগে শামশাদ আখতার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর মাধ্যমে তিনি পাকিস্তানের মুদ্রানীতি, রাজস্ব ব্যবস্থাপনা ও পুঁজিবাজার—তিন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিরল ব্যক্তিত্বে পরিণত হন।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নর ছিলেন তিনি। পরে ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব শামশাদ আখতারকে দেশটির অর্থনীতির ইতিহাসে একজন নীতিবান ও মর্যাদাসম্পন্ন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করে তার সততা, পেশাদারত্ব ও দীর্ঘ জনসেবার প্রশংসা করেছেন।
এক বিবৃতিতে আওরঙ্গজেব বলেন, তিনি দেশের সর্বোচ্চ পর্যায়ের অর্থনৈতিক প্রতিষ্ঠানের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। শামশাদ আখতারের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির এই অর্থমন্ত্রী।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটির প্রথম এই নারী গভর্নর।
আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ অর্থনৈতিক নীতিনির্ধারকদের একজন হিসেবে পরিচিত শামশাদ আখতার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন ইএসক্যাপ) নির্বাহী সচিবসহ একাধিক জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকেও কাজ করেন।
হায়দরাবাদে জন্ম নেওয়া শামশাদ আখতার করাচি ও ইসলামাবাদে পড়াশোনা করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কায়েদে আজম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাসেক্স এবং যুক্তরাজ্যের পেইসলি কলেজ অব টেকনোলজি থেকে ডিগ্রি অর্জন করেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






