ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১:১০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

পাকিস্তানের দাবিকে তোয়াক্কা না করে প্রিয়াঙ্কার পাশে জাতিসংঘ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতীয় সেনাদের পক্ষে কথা বলায় দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে জাতিসংঘের ‘গুডউইল অ্যাম্বাস্যাডর’ পদ থেকে সরানোর দাবি তোলে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের এই দাবিকে তোয়াক্কা না করে প্রিয়াঙ্কার পাশেই দাঁড়াল জাতিসংঘ।

প্রিয়াঙ্কা ইস্যুতে জাতিসংঘের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ‘ইউনিসেফের গুডউইল অ্যাম্বাস্যাডর কোনো বিষয়ে ব্যক্তিগত মত পোষণ করলে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তার ব্যক্তিগত মতাদর্শে ইউনিসেফের কোনো প্রতিফলন নাও থাকতে পারে। যখন তিনি ইউনিসেফের প্রতিনিধি হয়ে কথা বলবেন, তখন আমরা আশা করবো তিনি উপযুক্ত তথ্যের ভিত্তিতে কথা বলবেন। ’

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তার চিন্তাধারা নিয়ে প্রশ্ন তোলেন এক পাকিস্তানী মহিলা। ওই মহিলা জানতে চান, তিনি রাষ্ট্রসংঘের শান্তির দূত। তা সত্ত্বেও পাকিস্তানে পরমাণু বোমা আক্রমণের মতো চিন্তাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। এই যুদ্ধে কোনো হার-জিতের জায়গা নেই। আমার মতো লক্ষ লক্ষ পাকিস্তানি আপনাকে শুরু থেকে সমর্থন করত।

তার জবাবেই ‘দেশি গার্ল’ বলেন, ‘পাকিস্তানেও আমার অনেক ভক্ত রয়েছে ঠিকই, তবে আমি ভারতীয়। আমি যুদ্ধকে সমর্থন করি না ঠিকই তবে এটাও ঠিক যে আমি দেশপ্রেমী। তাই পাকিস্তানে যারা আমায় ভালোবাসেন, তাদের ভাবাবেগে যদি আঘাত করে থাকি, তাহলে দুঃখিত। ’

এরপর নিজের অবস্থানের পেছনে যুক্তিও ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা প্রত্যেকেই একটি মধ্যস্থতার জায়গা থেকে বিচার করি। আপনিও নিশ্চয় তাই করেন। ’

এরপর হাসিমুখেই পাকিস্তানি মহিলাকে শান্ত থাকতেও অনুরোধ করেন এবং তাকে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেন প্রিয়াঙ্কা মনে করিয়ে দেন, ‘আমরা সকলেই এখানে ভালোবাসার উদ্দেশে এসেছি। ’তবে প্রিয়াঙ্কার এই জবাবের পরও থেমে থাকেনি পাকিস্তান।

পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি নিজে চিঠি দিয়ে ইউনিসেফের কাছে আবেদন করেন গুডউইল অ্যাম্বাস্যাডর পদ থেকে প্রিয়াঙ্কা সরানো হোক। তবে পাকমন্ত্রীর সেই আবেদনের সাপেক্ষেই নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার ঘটনায় ভারতীয় সেনার হয়েই কথা বলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আপত্তি তোলে পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ ছিল, ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাস্যাডর’ হয়ে প্রিয়াঙ্কা কীভবে এ ধরনের পক্ষপাতিত্ব করতে পারেন। সূত্র: জি-নিউজ

-জেডসি