পাটুরিয়া-দৌলতদিয়ায় দীর্ঘ যানজট, দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
টানা ছুটি পেয়ে ঘরমুখী হচ্ছেন রাজধানীতে থাকা অনেক মানুষ। যার কারণে গতকাল ছুটির শুরুর দিন থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছুটির দ্বিতীয় দিন শুক্রবারও পাটুরিয়া ঘাট এলাকায় দেখা গেছে একইরকম যানজট। ঘাট পারের অপেক্ষায় শত শত যানবাহন। এতে দুর্ভোগে যাত্রীরা।
ঘাট কর্তৃপক্ষ জানায়, টানা ছুটি পেয়ে মানুষ তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে ছুটছে। এতে যানবাহনের চাপে ঘাটে সৃষ্টি হয়েছে যানজট। ঘাট এলাকার উথুলী সংযোগ মোড় পর্যন্ত দুই সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
ঢাকা থেকে মাগুরাগামী আসলাম নামে এক যাত্রী বলেন, অফিস থেকে সহজে ছুটি পাওয়া যায় না। এবার অনেকদিন পর টানা ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি বউ-বাচ্চাদের সঙ্গে দেখা করতে। তাও যানজটের কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাররাত ঘাটে আটকে থাকতে হয়েছে।
তাছলিমা নামে এক যাত্রী জানান, তিনি তার অসুস্থ বাবাকে ঢাকায় নিয়ে এসেছিলেন চিকিৎসা করাতে। চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন তারা। কিন্তু রাস্তার এই যানজটে দীর্ঘ সময় বাসেই থাকতে হচ্ছে। এতে তার বাবা আরও অসুস্থ হয়ে পড়ছেন।
কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। আর যানবাহনের তুলনায় ফেরি খুবই অপ্রতুল। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তবে বাস ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান ঘাট ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











