পাঠানো মেসেজ মুছে ফেলার সুবিধা আসছে ফেসবুকে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫২ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিগগিরই যুক্ত হতে পারে পাঠানো মেসেজ মুছে ফেলার সুবিধা। বর্তমানে কোন কনভারশেসন থেকে মেসেজ মুছে ফেলা গেলেও অপর প্রান্তেও ব্যবহারকারীর কাছে মেসেজটা থেকে যায়। তবে নতুন ফিচারটা চালু হলে দুই প্রান্ত থেকেই মেসেজ মুছে যাবে।
দুজনের কনর্ভারসেশন কিংবা গ্রুপ চ্যাট, উভয়ের ক্ষেত্রেই এ ফিচারটি কাজ করতে পারবে। তবে এ ফিচারটি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
তাদের মতে, ফিচারটি চালু করা হলে ফেসবুকে হয়রানির পরিমান বাড়তে পারে। এনক্রিপ্টেড মেসেজিং এপ পিরিওর প্রধান কর্মকর্তা ফ্লোরেন্সিয়া হেরাভেগার মতে, ফিচারটি বেশ ক্ষতিকর এবং এটি প্রতারণা উসকে দিবে।
বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ধরুন কেউ আপনাকে হয়রানি করছে বা অনলাইনে বাজে কথা বলছে। পরবর্তী সময় তারা চাইলেও হয়রানির উদ্দেশ্যে পাঠানো মেসেজগুলো মুছে ফেলতে পারবে এবং এরপর দাবী করবে তারা কিছুই করেনি। বিষয়টা বেশ ভয়াবহ।
ইন্টারনেট নীতিমালা এবং ডিজিটাল অধিকার নিয়ে কর্মরত আইনজীবী সিনহিয়া খু আশংকা করে বলেন, শুধু যে হয়রানিমূলক মেসেজই মুছে ফেলা হবে তা নয়, অনেক ক্ষেত্রে দেখা যাবে কোন কনভারশেসন থেকে বেছে বেছে কিছু মেসেজ মুছে ফেলা হয়েছে। এর ফলে আলোচনার বিষয়বস্তু পাল্টে যেতে পারে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

