পানসী রেস্টুরেন্টের খাবারে পোকা, হাসপাতালে ২ স্বেচ্ছাসেবক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সিলেটের সুনামগঞ্জে পানসী রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বন্যায় দুর্গতদের পাশে কাজ করা দুজন স্বেচ্ছাসেবক। তারা বন্যা কবলিত এলাকায় মানবিক সহায়তা দিতে ত্রাণ নিয়ে সুনামগঞ্জে এসেছেন। গতকাল সোমবার (২৭ জুন) সকালে এই ঘটনা ঘটে।
অসুস্থ দুই স্বেচ্ছাসেবক হলেন, এস এম মানবিক ফাউন্ডেশন ঢাকার প্রতিষ্ঠাতা সবুর আহমেদ ও সদস্য নজরুল ইসলাম। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর জানিয়েছেন, ত্রাণ বিতরণ করতে ঢাকা থেকে আসা ২৫ সদস্যের একটি দল গত তিন ধরে সুনামগঞ্জে অবস্থান করছেন। সোমবার সকালের দিকে তারা সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসী রেস্টুরেন্টে ভাত খেতে যান। খাবারের একপর্যায়ে তাদের একজনের প্লেটে একটি মৃত চেলা পোকা পাওয়া যায়। এটি দেখে তাদের সবাই বমি করতে থাকেন। এক পর্যায়ে দুজন বেশি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স করে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অসুস্থ সবুর আহমেদ বলেন, গত কয়েকদিন ধরে ঠিকমত খাওয়া দাওয়া হয়নি। তাই সকালে পানসি রেস্টুরেন্টে ভাত খেতে যাই। খাবার খাওয়ার সময় হটাৎ করে একজনের প্লেটে মৃত চেলা পোকা দেখতে পাই। পরে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ি।
তিনি আরও বলেন, পানসীর মতো একটি স্বনামধন্য রেস্টুুরেন্টে এমন গাফিলতি কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি বিষাক্ত পোকা। পেটে চলে গেলে যেকোনো কিছু ঘটতে পারে।
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সৈকত দাস বলেন, খাবারে পোকা দেখার পর স্বাভাবিকভাবেই একটা অস্বস্তি চলে আসতে পারে। এটাকে আমরা ফুড পয়জনিং বলতে পারি। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। এখন তারা মোটামুটি সুস্থ আছেন।
পানসী রেস্টুরেন্টের সুনামগঞ্জ শাখার ম্যানেজার সোজাদ আহমেদ বলেন, এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। আমরা কখনও চাইনা কোনো গ্রাহকের কষ্ট হোক এবং আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হোক। অসুস্থ হওয়া দুজনকে আমরা নিজে উপস্থিত থেকে চিকিৎসা সেবা দিচ্ছি। আমরা তাদের কাছে ক্ষমা চেয়েছি।
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি





