ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

পান্না কায়সারের মরদেহ শহিদ মিনারে নেয়া হবে কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার

অধ্যাপক পান্না কায়সার

অধ্যাপক পান্না কায়সার

লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে।

কাল বেলা ১১টায় তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের মরচুয়ারি থেকে শহিদ মিনারে নেওয়া হবে। বেলা একটা পর্যন্ত তাঁর মরদেহ সেখানে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।

উল্লেখ্য, পান্না কায়সার (৭৩) শুক্রবার সকালে তার মেয়ে শমী কায়সারের বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী। 

মৃত্যুকালে মেয়ে শমী কায়সার ও পুত্র অমিতাভ কায়সারসহ অসংখ্য গুণগ্রাহী, বন্ধু, সহকর্মী ও পরিজন রেখে গেছেন।