পাবনায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পাবনার আটঘরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শারিনা খাতুন (২৮) খুন হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর বটতলা মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত শারিনা খাতুন সোনাকান্দর গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে। অভিযুক্ত স্বামী রতন আলী পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি রেলগেট এলাকার হাফিজ উদ্দিন কোম্পানির ছেলে। পুলিশ জানান, শারিনা খাতুনের ৭-৮ বছর আগে পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের রতন আলীর সাথে বিয়ে হয়। গত এক বছর ধরে স্বামী-স্ত্রীর বনিবনা না থাকায় শারিনা খাতুন বাবার বাড়িতে বসবাস করছিলেন। তিনি তার বাবার বাড়ির কাছে সোনাকান্দর বটতলা মোড়ে তার বাবার ওষুধের দোকান পরিচালনা করতেন।
বুধবার রাতে মোটরসাইকেলে স্বামী রতন হোসেন আরও দুজনকে নিয়ে শারিনার দোকানে প্রবেশ করেন। তারা শারিনাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। এরপর হাসাপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানার পর পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




