ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৯:৫০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

পার্বতীপুরে ট্রাকে ধাক্কা, উল্টে গেলো ট্রেনের ৫ বগি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ওই ট্রেনের ৫টি বগি রেললাইনের পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে পড়েছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার ভোরে পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটির বুধবার সপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্পট্রাক বিকল হয়ে পড়ে।

ঘন কুয়াশা থাকায় ট্রেনটি স্বজরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পেছনে থাকা ৫টি বগি পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।