পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
চট্টগ্রামে মারজিয়া আক্তার নামে এক রোহিঙ্গা নারীকে পুলিশে দিয়েছেন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। মিথ্যা পরিচয়ে তিনি সেখানে পাসপোর্ট করতে গিয়েছিলেন।
রোববার ওই নারীকে ডবলমুরিং থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একই থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক ঘোষ।
তিনি বলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে মিথ্যা ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিলেন মারজিয়া আক্তার। তার কথাবার্তায় সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে ডবলমুরিং থানা পুলিশে সোপর্দ করেন।
আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে ওই নারী নিবন্ধিত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি রোহিঙ্গা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেছিলেন মারজিয়া। এজন্য তিনি আবেদনের সঙ্গে জন্মসনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হয়। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











