পিকনিকের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
ছবি : সংগৃহীত
ফরিদপুরের মধুখালীতে পিকনিকের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বাগাট খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ওই বাসে থাকা তরুণেরা জানান, তারা উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রাম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই বাসে করে সুন্দরবন পিকনিকের উদ্দেশ্যে রওনা দেন। কাটাখালি গ্রাম থেকে ছেড়ে এসে বাগাট খেলার মাঠ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠতেই বাসটির পেছন দিকে আগুন ধরে যায়। এরপর দ্রুত বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন চালক। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মধুখালী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই বাসের অধিকাংশ পুড়ে যায়।
ওই বাসের যাত্রী আরশাদ হোসেন বলেন, ‘দ্রুত সবাই বাস থেকে নেমে যাওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি। অল্পের জন্য সবাই প্রাণে বেঁচে গেছি।’
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার বলেন, 'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু আমরা আসার আগেই বাসটির অনেক অংশ পুড়ে যায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'
তিনি জানান, বাসের পেছনের দিকে জেনারেটরে সংযোগ দিয়ে সাউন্ডবক্স বাজানো হচ্ছিল। ওই জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটিতে সম্প্রতি রং করার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মধুখালী থানার এস আই তাহসিন বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করি। মহাসড়কের ওপর এ ঘটনা ঘটায় সড়কের দু'পাশে যানজটের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর রাস্তা ক্লিয়ার করা হয়।'
ক্ষতিগ্রস্ত আলিফ মিম পরিবহনের মালিক নজরুল সিকদার বলেন, 'গাড়িটির বড়ি নতুন। আজই প্রথম রাস্তায় নামিয়েছিলাম। অনেক টাকা খরচ করে গাড়িটি রাস্তায় দিলাম, অথচ প্রথম দিনেই এই অবস্থা। আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলাম।'
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











