ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:২৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

পিরোজপুর মহিলা পরিষদের মতবিনিমিয়

আপডেট: ০১:০৭ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

pirojpur_bg_448371405স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পিরোজপুর : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা। জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিকহার রহমান। বিশেষ অতিথি ছিলেন- প্যানেল মেয়র আ. সালাম বাতেন, পিরোজপুর আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, প্যানেল মেয়র মিনারা মাহাবুব, মহিলা পরিষদের জেলা সভাপতি মণিকা মণ্ডল প্রমুখ। সেখানে আরও বক্তব্য রাখেন- রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না ও গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত নারী প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তারা তাদের বিভিন্ন সমস্যা ও বৈষম্যের কথা তুলে ধরেন। মতবিনিময় সভাটি পরিচালনায় ছিলেন মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক শিরিন আফরোজ। ১১.০৬.২০১৫