পিরোজপুরে বোরো ক্ষেত এখন সবুজের সমারোহ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
পিরোজপুর জেলার দিগন্ত বিস্তৃত বোরো ক্ষেতে এখন সবুজের সমারোহ। ধানের শীষের দোল দেখে কৃষকরা আশায় বুক বেঁধেছে। সেই সাথে চলছে ধানের ক্ষেত নিরানীসহ অন্যান্য পরিচর্যার কাজ।
পিরোজপুরে এ মৌসুমে ২৬ হাজার ৭০ হেক্টরে বোরো চাষ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিডের চাষ হয়েছে ১৪ হাজার ১৯৩ হেক্টরে, উফশী ১১ হাজার ৮২৫ হেক্টরে এবং স্থানীয় জাতের বোরো চাষ হয়েছে ৫২ হেক্টরে। বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৯৩১ মেট্রিক টন।
বোরো চাষে চাষিদের আগ্রহ সৃষ্টি ও বোরোর উৎপাদন বৃদ্ধির লক্ষে ২৪ হাজার বিঘায় প্রণোদনা দেয়া হয়েছে। এর মধ্যে হাইব্রিড ২১ হাজার এবং উফশী ৩ হাজার হেক্টর রয়েছে।
হাইব্রিড জাতের বোরো ধানচাষিদের প্রতি বিঘার জন্য ২ কেজি বীজ ধান এবং উফশী জাতের বোরো চাষিদের প্রতি বিঘার জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার জানান, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের মাঠে দৃষ্টিনন্দন ধানের শীষ সকলের নজর কেড়েছে। আগামী ১ মাস ঝড় ঝঞ্জা না হলে বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে।
পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী গ্রামের বোরো চাষি রতন ঢালী জানান, বীজ, সারাসহ বিভিন্ন উপকরণ প্রণোদনা হিসেবে সরকার প্রদান করায় এবং কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে এসে চাষিদের পরামর্শ দেয়ায় বোরো ধান আবাদে উৎসাহ সৃষ্টি হচ্ছে।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ




