পিসিআর ল্যাব বিকল, ময়মনসিংহে করোনা পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে। বুধবার (১৭ জুন) রাতে সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেয়া হয়।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারিগরি ত্রুটি ও নতুন টেস্ট কিট না আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে একদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হাসপাতালে নতুন করে নমুনা না দেয়ার জন্যও অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, কারিগরি ত্রুটির কারণে গতকাল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা সম্পন্ন হয়নি। তাই গতকাল কোনোও রিপোর্ট দেয়া সম্ভব হয়নি। পুনরায় ল্যাব চালু হলে পরবর্তীতে সঠিক রিপোর্ট দেয়া হবে।
জানা গেছে, বায়োসেফটি লেভেল-২ পর্যায়ের এই ল্যাবটি ১ এপ্রিল থেকে চালুর পর প্রতিদিন দুটি মেশিনের মাধ্যমে সর্বোচ্চ ৭৫২টি নমুনা পরীক্ষা করা হতো। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলার নমুনা নিয়মিত পরীক্ষা করা হতো।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

