ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৩:৩০:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

পুতিনকে মেলানিয়ার লেখা চিঠি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন।

স্ত্রী মেলানিয়ার লেখা ব্যক্তিগত চিঠি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পৌঁছে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার আলাস্কায় দুই নেতার বৈঠকের সময় এই চিঠি দেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

স্লোভেনিয়ায় জন্ম নেওয়া মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা সফরে যাননি। মেলানিয়ার চিঠিতে কী লেখা আছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। শুধু জানা গেছে, চিঠিতে ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন মেলানিয়া ।

ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ করেছে এবং তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া বা দখল করা এলাকায় নিয়ে গেছে। কিয়েভের মতে, এটা এমন এক যুদ্ধাপরাধ, যা জাতিসংঘ সনদে উল্লেখিত জাতি হত্যা বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে। অন্যদিকে রাশিয়ার দাবি, তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করছে।