ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪২:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

পুরান কারাগারের লেক থেকে তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ১২ জুন ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের লেক থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আজমেরি আক্তার (২৬)।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের কারাগারের লেক থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আজমেরি আক্তার মানসিক রোগী ছিলেন। তার বাসা বংশালের আবুল হাসনাত রোডে। দীর্ঘ ৫-৬ বছর তিনি মানসিক রোগে ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি বাসা থেকে বের হয়ে যেতেন। তার চিকিৎসা চলছিল।

চকবাজার থানার এসআই জাহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে আজমেরি আক্তার বাসা থেকে যান। ছাদে আছে ভেবে বাড়ির লোকজন তার খোঁজ নেননি।

পরে ঘরে আজমেরিকে না পেয়ে তাকে খোঁজা শুরু করেন তারা। আজমেরির কাছে ফোন ছিল, কিন্তু কল দিলেও তিনি ধরেননি।

কারাগার কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ আজমেরির মরদেহ উদ্ধার করে। পরে বাবা বাহার উদ্দিন থানায় গিয়ে তার মেয়ের মরদেহ শনাক্ত করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-জেডসি