ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

পুলিশ কনস্টেবলের স্ত্রীর মৃত্যু নিয়ে ‘রহস্য’

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

নিহত ফারজানা

নিহত ফারজানা

নাটোরের সিংড়া উপজেলায় পুলিশ কনস্টেবল রায়হানের স্ত্রী ফারজানার (২২) মৃত্যু নিয়ে দুই ধরনের কথা বলছে দুই পরিবারের সদস্যরা। রায়হানের পরিবার বলছে এটি হত্যা। অপর দিকে ফারজানার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।   

পুলিশ বলছে, প্রথমে তারা ফারজানার আত্মহত্যার কথা জানতে পারলেও প্রাথমিকভাবে তাদের কাছে মনে হচ্ছে এটি হত্যা।

শুক্রবার রাতে সিংড়া সুকাশ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে ফারজানার মৃত্যু হয়।

পুলিশ কনস্টেবল রায়হান জয়পুরহাট সদর থানায় কর্মরত এবং নওদাপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, রায়হান-ফারজানা সম্পর্কে খালাতো ভাইবোন। নন্দীগ্রাম উপজেলার ভাদম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ফারজানার সঙ্গে এক বছর আগে পারিবারিকভাবে রায়হানের বিয়ে হয়।

রায়হানের বাবা আবদুর রাজ্জাক জানান, গত ১০ দিন আগে এক সপ্তাহের ছুটিতে বাড়ি আসেন রায়হান। তার কর্মস্থল জয়পুরহাটে, বাসা ভাড়া নিয়ে সেখানে ফারজানাকে নিয়ে যাবে জানিয়ে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যায় রায়হান। গতরাতে তারা ফোনে কথা বলতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ফারজানা ফোন বন্ধ করে ফেলেন। পরে রায়হান তার বাবার মুঠোফোনে কল করে ফারজানার সঙ্গে কথা বলতে চান। ফোন নিয়ে তিনি ঘরে গিয়ে দেখেন, ঘরের তীরের (আড়া) সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে ফারজানা।

আবদুর রাজ্জাক আরও জানান, প্রথমে তাকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সুমন বলেন, ‘রায়হান যৌতুক হিসেবে একটি মোটরসাইকেলের জন্য ফারজানাকে বারবার চাপ দিচ্ছিল। সে ফারজানাকে মাঝে মধ্যে পাশবিক নির্যাতন করত।’

ফারজানার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে সুমন জানান, ফারজানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, ‘প্রথমে আমরা আত্মহত্যার খবর পাই। পরে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত চলছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’