ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১০:৪৬:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

পুলিশ হবার স্বপ্ন পূরণ পরীমনির!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে হালের জনপ্রিয় নায়িকা পরীমনি। দেশের সেবা করার প্রবল ইচ্ছে থেকেই ছোটবেলা হতে স্বপ্ন ছিলো পুলিশ হবার। কিন্তু ভাগ্য তাকে রুপালি জগতে নিয়ে এলো। পরীমনি হয়ে উঠেছেন কোটি পুরুষের আরাধ্য চিত্রনায়িকা। বুকের ভেতর লালন করে রাখা সেই স্বপ্ন বাস্তবে সম্ভব না হলেও এবার অভিনয়ের জন্য পূরণ হলো পরীর। কাল বিএফডিসিতে পুলিশের পোশাকেই দেখা গেল মিষ্টি এই নায়িকাকে।

ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে অভিনয় করছেন তিনি অভিনেতা সজলের বিপরীতে। এখানে পরীমনিকে দেখা যাবে টিনা চরিত্রে। যেখানে টিনা একজন পুলিশ সদস্য। সোমবার থেকে ওয়েব সিরিজটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। পুলিশ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, ‘পুলিশ হওয়ার ইচ্ছা ছিল বহুদিনের। পুলিশের পোশাকের একটা সম্মান আছে।

বাস্তবে পুলিশরা সম্মান পায় জনগণের। এই পোশাক পরে আমি সম্মান পাবো আমার দর্শকদের। বিষয়টি বেশ ভালো লাগছে।’ ‘পাফ ড্যাডি’ সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা সাইদ উন নবী। এখানে সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়।

এতে আরো অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহসহ অনেকে। ওয়েব সিরজিটির মূল গল্প মেহেদী হাসান ও মুশফিকুর রহমানের, কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

ওয়েব সিরিজটি ১০ পর্বে হওয়ার কথা থাকলেও অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য ৭ পর্বে শেষ করতে হচ্ছে এটি।

-জেডসি