ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৫:৪৫:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

পূজায় ভক্তদের জন্য শ্রাবন্তীর শুভেচ্ছা বার্তা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইতিমধ্যেই দুর্গোৎসবে মেতে উঠেছেন কমবেশি সব বাঙালি। বছরের এই সময়টা সব বাঙালিরই আর পাঁচটা দিনের থেকে অনেকটাই আলাদা কাটে।

পূজা উপলক্ষে নিজের সমস্ত ভক্তদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী।

ভিডিওতে শ্রাবন্তী বলেন, “পূজা এসে গেছে, সকলেই পূজার সাজে সেজে উঠতে শুরু করেছেন। আমিও সেজেগুজেই বসে রয়েছি। তোমরাও পূজার অনেক ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম, থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। আমিও দেখতে চাই সেগুলো। ”

তিনি আরো বলেন, “পূজার গন্ধ এসে গেছে। সকলেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিয়েছেন। আমিও একটা ঠাকুর দেখে চলে এসেছি। সকলকেই পূজার অনেক শুভেচ্ছা জানালাম। সকলের পূজাই যেন খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক। সকলের প্রতিই ভালোবাসা রইল। ”

প্রসঙ্গত, রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর এটাই শ্রাবন্তীর প্রথম দুর্গা পূজা। সূত্র: জি-নিউজ


-জেডসি