পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
গত ৩০ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর দেশের বাজারে লাগামহীনভাবে বাড়তে থাকে পেঁয়াজের দাম। মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকায় পৌঁছে যায়। এতে বিপাকে পড়ে স্বল্প আয়ের মানুষ। তবে বাংলাদেশে পিয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ভারত প্রত্যাহার করে নিয়েছে।
শনিবার বাংলাদেশের বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন দিল্লিতে সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এবার ভারতের পিয়াজ বাংলাদেশে যাওয়া শুরু হয়েছে। প্রায় ৪০০টি ট্রাকে করে ১০ হাজার টনের বেশি পিয়াজ বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এসব পিয়াজ আমদানির জন্য বাংলাদেশে আগে থেকেই এলসি খোলা হয়েছিল। সেই পিয়াজই ট্রাকগুলো এখন নিয়ে যাচ্ছে।
তবে এর আগে সরকারের নানা উদ্যোগে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে। পেঁয়াজ এসেছ মিশর ও তুরস্ক থেকেও। রাজধানীর খুচরা বাজারগুলোতে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ধারনা করা যাচ্ছে ভারত থেকে ঠিকমত পেঁয়াজ আমদানি করা গেলে খুব শিগগির পেঁয়াজের দাম আরো কমবে।
এরআগে ভারতের বাজারে পিয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভারত সরকার আচমকা গত ২৯ সেপ্টেম্বর পিয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে সমস্যায় পড়ে বাংলাদেশ। এ নিয়ে ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রকাশ্যেই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার জানান, বাংলাদেশের এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাসিক থেকেই মূলত পিয়াজ রপ্তানি হয়। সেখানকার ব্যবসায়ীরা এ সিদ্ধান্তে আর্থিক বিপদে পড়েন। সমস্যার প্রতিকারে মহারাষ্ট্রের বিরোধীদলীয় প্রবীণ রাজনীতিক শারদ পাওয়ার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশও কেন্দ্রকে জানান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য। মহারাষ্ট্রে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে। এ সময় পিয়াজ ব্যবসায়ীরা বিপদে পড়লে তার রাজনৈতিক প্রভাব বিজেপির বিরুদ্ধে যেতে পারে। পিয়াজ সবসময়ই ভারতের রাজনীতিতে প্রভাব ফেলেছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









