ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৭:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার বাজারে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। এক লাফে দাম দ্বিগুণ হয়ে গেছে। একই সঙ্গে বেড়েছে অন্যান্য সবজির দামও।
সোমবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এলাকার চারটি বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম হাঁকছেন ৮০ থেকে ৯০ টাকা। তবে ৭০ থেকে ৮০ টাকার কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে না।
গত সপ্তাহেও এক কেজি পেঁয়াজ ছিল ৩৫ টাকা। এক লাফে দাম দ্বিগুণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
নগরীর মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে বাড়তি দাম নজরে আসে মো. রুপেসের।  এই ক্রেতা বলেন, 'জিনিসের দাম শুধু বাড়ছেই। কোন জিনিসটার দাম কম আছে? পেঁয়াজ গত সপ্তাহেও ৩৫ টাকা করে কিনছি। আজ ৮০ টাকা চায়। কী আশ্চর্য একটা ব্যাপার!'
এদিকে বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। যা দুই সপ্তাহ আগেও ছিল ২৫ টাকা।
সবজির বাজারে ৫০ টাকায় বিক্রি হচ্ছে পেঁপে। ৭০ টাকার কমে আর কোনো সবজি নেই। ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। দুই সপ্তাহ আগেও ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
বাজারভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, শশা ১২০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৭০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা।

এছাড়া পটল ৮০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি কচুরমুখীর জন্য।
সবজির বাজারে নতুন মুখ কাঁচা আম। কেজি ৫০ থেকে ৬০ টাকা।