ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৬:৫৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সোমবার (১৭ জুলাই) একটি বিমান ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে।

পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি জানান, বিমান ঘাঁটিটি পোল্যান্ডরি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামে অবস্থিত। আহতদের উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জোয়ানা উইলোচা জানান, স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়। বিধ্বস্ত বিমানটি সেসনা ২০০৮ মডেলের।

ফায়ার সার্ভিসের মুখপাত্র মনিকা নোকাওস্কা-ব্রিন্ডা জানিয়েছে, বিমানটি বৈরি আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। সূত্র : বিবিসি


//এস// 
সূত্র: ইএনবি নিউজ লিঃ