ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পোশাক খাতের উন্নয়নে ১৫৩ কোটি টাকা দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের পোশাক খাতকে ঢেলে সাজাতে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার অর্থায়ন করবে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা ৬৯ পয়সা) এর পরিমাণ ১৫৩ কোটি টাকা।

সোমবার (১২ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই পোশাক উৎপাদন, সম্প্রসারণ এবং স্থানীয় টেক্সটাইল উৎপাদন সম্প্রসারণের জন্য শক্তি সাশ্রয়ী স্পিনিং মেশিনারি কেনায় পাশে থাকবে এডিবি। কারণ, সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ যোগানদাতা তৈরি পোশাকশিল্প।

এ বিষয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট অশোক লাভাসা বলেন, পোশাক খাতে অবদান রাখতে দুই দশক পর বাংলাদেশে অর্থায়ন করছে এডিবি। তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এডিবির ঋণের মাধ্যমে পোশাক খাতে আধুনিক স্পিনিং সরঞ্জাম ব্যবহারে সুতা উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে আমদানিকৃত সুতার ওপর নির্ভরতা কমাবে। শিল্পের দক্ষতা, স্থায়িত্ব এবং শক্তির দক্ষতা বৃদ্ধি করবে।