ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৫:৪৯:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

পোশাক তৈরি করতেই লাগলো এক মাস!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে স্থান দখল করে আছেন এমিলি জেন এমা স্টোন। এবারের অস্কার আসরে এমা স্টোন ছিলেন নানা কারণে আলোচিত। অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন এমা স্টোন। অস্কার ঘোষণার পর অনেক অভিনেতা-অভিনেত্রীর কাছে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এমা স্টোনের নানা কাজের ভিড়ে অনেকেরই হয়তো চোখে পড়েনি তার পোশাক। সোনালি কারুকাজ করা পোশাক তৈরি করতে সময় লেগেছে ৭১২ ঘণ্টা বা প্রায় ৩০ দিন। নিকোলাস গেসকুইয়ারের ডিজাইন করা পোশাকটি তৈরির পর আরো ২২ ঘণ্টা লাগে সেটা পরার উপযোগী করতে।

পোশাকটি তৈরির সঙ্গে জড়িত একজন জানান, ‘নকশা খুবই জটিল ছিল। এ জন্য পোশাকে ব্যবহৃত উপকরণগুলো লাগাতে বেশ বেগ পেতে হয়েছে। নকশা অনুযায়ী উপকরণগুলো ছোট-বড় করতেই অনেক সময় চলে গেছে।’

উল্লেখ্য, এর আগে তিনি একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার এবং তিনবার স্ট্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন। ২০১৩ সালে তিনি ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ১০০ সেলিব্রেটির তালিকায় স্থান করে নেন।

-জেডসি