ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৯:০০:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
`সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

প্যারিস অলিম্পিকের বাছাইয়ে সাবিনাদের প্রতিপক্ষ তিন দেশ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। নারী ফুটবল অলিম্পিক গেমসের অন্যতম ইভেন্ট। অলিম্পিকে এশিয়ার কোটার জন্য বাছাই পর্ব শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার বাছাইয়ের প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। 

এএফসি’র কার্যালয় মালয়েশিয়ায় ২৬ দলের বাছাই গ্রুপিং হয়েছে। সেখানে বাংলাদেশ 'বি' গ্রুপে পড়েছে। সাবিনা খাতুনদের গ্রুপে অন্য প্রতিপক্ষরা হলো দক্ষিণ এশিয়ার আরেক দেশ মালদ্বীপ, ইরান ও মায়ানমার। এই গ্রুপের স্বাগতিক কারা সেটি এখনো প্রকাশ করেনি এএফসি। বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো ৩-১১ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে।

২৬ দলকে সাত গ্রুপে ভাগ করা হয়েছে। পাঁচ গ্রুপে চারটি করে ও দুই গ্রুপে তিনটি করে দল রয়েছে। সাত গ্রুপের চ্যাম্পিয়ন দল অলিম্পিক বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলবে। সাত গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে পরবর্তী বাছাইয়ে যুক্ত হবে শীর্ষ পাঁচ বাছাই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া ও জাপান। 

অলিম্পিক বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশের ম্যাচগুলো

ইরান বনাম বাংলাদেশ
বাংলাদেশ বনাম মায়ানমার
বাংলাদেশ বনাম মালদ্বীপ