প্যারিসে নদীর বুকে পর্দা উঠলো অলিম্পিকের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
প্যারিসে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ৩৩তম অলিম্পিকের। এবারই প্রথম অলিম্পিক গেমসের উদ্বোধন হলো কোনো স্টেডিয়ামের বাইরে, খোলা আকাশের নিচে। প্যারিসের প্রাণ খ্যাত ঐতিহাসিক সিন নদীতে নজরকাড়া নৌ প্যারেডের মধ্য দিয়ে গতকাল শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় জমকালো এই আয়োজন। বৃষ্টিস্নাত প্যারিসে আয়োজিত বর্ণিল এই আয়োজনে মাতলো গোটা রাজধানী।
অনুষ্ঠানে জল দিয়ে তৈরি করা হয় বিশেষ পর্দা। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে এলো গ্রিস। পন্ট ডি’এলিনা ব্রিজের তলা দিয়ে বেরিয়ে এলো তারা। তার পরে এলো উদ্বাস্তুদের অলিম্পিক দল। মার্চপাস্টে অলিম্পিকের জন্মভূমি গ্রিস থাকে সবার আগে। সবার শেষে মার্চপাস্টে অংশ নেয় স্বাগতিক দেশ ফ্রান্স। নদীর পাড়ে পাটাতনের মতো জায়গায় নাচ ও পার্টিং সংয়ের সঙ্গে বেশ বড় বহর নিয়ে মার্চপাস্ট করে ফ্রান্স। স্বাগতিক দেশ হিসেবে ফ্রান্সই ছিল মার্চপাস্টে শেষ দল।
মার্চপাস্ট শেষে সিন নদীর বুকে ছুটল ধাতব ঘোড়া! তাতে নাইটদের মতো রুপালি পোশাকের একটি মেয়ে বসা ছিল। রুপালি হুডিতে মুখটা ঢাকা। মুখেও কি রুপালি মুখোশ? পিঠে তার অলিম্পিকের পতাকা। অর্পণ করতে ছুটে আসছে! প্রযুক্তির সাহায্যে ধাতব ঘোড়া সিনের বুক পাড়ি দিয়েছে। দৃশ্যটি ছিল দেখার মতো। সম্ভবত এবারের প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানের আইকনিক দৃশ্য হয়ে থাকবে। তবে মেয়েটির পরিচয় এখনো অজানা। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফ্রান্সের মুক্তিকামী বীরকন্যা জোয়ান অব আর্কের সাজ দেওয়া হয়েছে মেয়েটিকে।
এ নিয়ে তৃতীয়বার অলিম্পিক গেমসের আয়োজন করছে প্যারিস। ১৯০০ সালের পর ১৯২৪ সালে অলিম্পিক গেমস হয়েছিল দেশটিতে। ইংল্যান্ডের পর তিনবার অলিম্পিক গেমস আয়োজন করা ফ্রান্স উদ্বোধনী অনুষ্ঠানে বৈচিত্র্য এনেছে। এই প্রথম পানিতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











