প্রতারণার অভিযোগে নুসরাতের বিরুদ্ধে মামলা দায়ের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বড়সড় প্রতারণার অভিযোগ তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে। প্রতারণা ব্যবসা থেকে সাধারণ মানুষের টাকায় নিজের ফ্ল্যাট কেনার মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগকারীদের নিয়ে সোমবার সন্ধ্যায় ইডি দফতরে হানা দেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা।
একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কো-অপারেটিভ ফ্ল্যাট কেনার চুক্তি হয়েছিল কয়েকজনের। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৫৫ হাজার টাকা করে ওই প্রতিষ্ঠানের ফ্ল্যাট কেনা বাবদ দিয়েছিলেন ৪২৯ জন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, তিন বছরের মধ্যেই রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট পাবেন তারা।
এই ঘটনা ২০১৪ সালের। ২০২৩ সাল চলে আসার পরেও তারা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। এরপরেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন তারা। কিন্তু সেখানেও কোনো লাভ পাননি অভিযোগকারীরা। শেষমেষ আদালতে গিয়েছেন তারা। এই প্রতারণা চক্রের সঙ্গে নুসরাত কীভাবে জড়িত? অভিযোগ উঠেছে, তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালকদের একজন।
আরও অভিযোগ উঠেছে, প্রতারণার টাকা দিয়ে নাকি পাম এভিনিউতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরাত। এ দিন সন্ধ্যায় অভিযোগকারী কয়েকজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে ইডির দফতরে যান শঙ্কুদেব পান্ডা। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, নুসরাত আদালতের সমন পেয়েও হাজিরা দেননি। আলিপুর কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে, অভিযোগকারীদের ওপরে মামলা তুলে নেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে নুসরাত এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও তার টিমের তরফে জানানো হয়, এই সাংসদ-অভিনেত্রী নাকি নিজের ছবির শুটিংয়ে ব্যস্ত।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





